News Flash

  • Home
  • খেলা
  • Sports:উদয়পুরের রাজারবাগ – বিবেক সংঘের কার্যত ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
Image

Sports:উদয়পুরের রাজারবাগ – বিবেক সংঘের কার্যত ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। বৃষ্টিতে খেলা হয়নি। ম্যাচ পরিত্যক্ত। রাজারবাগ প্লে সেন্টার বনাম বিবেক সংঘের মধ্যে লীগ ম্যাচ ছিল। চার দলীয় টি-টোয়েন্টি সিনিয়র ক্লাব লীগ ক্রিকেটে লীগ পর্যায়ে দু’দল-ই যথারীতি দুটি করে ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করে ইতিমধ্যে নিজেদের মধ্যে ফাইনাল খেলার ছাড়পত্র নিশ্চিত করে নিয়েছে। অনেকে আজকের ম্যাচটিকে ফাইনালের ওয়ার্ম আপ ম্যাচ ভেবে খেলা দেখতে মাঠে আসার জন্য তৈরি হয়ে এসছিলেন। লীগের ম্যাচ হলেও কার্যত ফাইনাল ম্যাচ বাস্তব রূপ পায়নি। বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষিত হয়। ফাইনালে দুই দল পরস্পরের মুখোমুখি হবে, তাই যথাসময়ে দেখবেন বলে ক্রিকেটপ্রেমীরা ঘরে ফিরেন। যদিও ক’দিন আগে সিনিয়র লাভলীগ ক্রিকেটের ফাইনালে এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্লাব লিগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলা এখন শেষ পর্যায়ে। লীগ পর্যায়ে আর একটি মাত্র ম্যাচ রয়েছে। সেটি আগামীকাল কিল্লা বরক কোচিং সেন্টার এবং রিক্রিয়েশন সেন্টারের মধ্যে অনুষ্ঠিত হবে। ম্যাচটি যদিও নিয়ম রক্ষার ম্যাচ, কেননা দুই দলই ইতিমধ্যে দু’টি করে ম্যাচ হেরে অনেকটা পিছিয়ে পড়েছে। তবে এরপর ফাইনাল ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে তা কিন্তু উদ্যোক্তারা স্থির করেন নি। মোটকথা, ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ দেখার জন্য মহকুমার ক্রিকেট প্রেমীরা মুখিয়ে রয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top