News Flash

  • Home
  • দেশ
  • Neeraj Chopra :নীরজ চোপড়ার রপো পদক জয়, প্রধানমন্ত্রী মোদীর অভিনন্দন
Image

Neeraj Chopra :নীরজ চোপড়ার রপো পদক জয়, প্রধানমন্ত্রী মোদীর অভিনন্দন

নয়াদিল্লি, ২৪ জুলাই ( হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে দেশের হয়ে রুপো পদক জয় করে নেওয়ায় নীরজ চোপড়াকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন- ‘আমাদের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় নীরজ চোপড়ার দুর্দান্ত অর্জন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জেতার জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে ৮৮.১৩ মিটার থ্রো করে রৌপ্য পদক জিতেছেন চোপড়া। এর আগে, ২০০৩ সালে প্যারিসে অঞ্জু ববি জর্জের লং জাম্পে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র পদক ছিল ব্রোঞ্জ।
উল্লেখ্য, চোপড়া গত বছর টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। শুটার অভিনব বিন্দ্রার পর তিনিই প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগত অলিম্পিক সোনা জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জেতার জন্য তাঁকে টুইটারে অভিনন্দন জানানো হয়েছে।

বেজিং অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রা বলেছেন- ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জয়ের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন। আপনি আমাদের গর্বিত করেছেন। দুর্দান্ত পারফরম্যান্স এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা। সাংসদ পিটি ঊষা বলেন, “দেশের হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জেতার জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন। আপনার সর্বোত্তম প্রচেষ্টা সারা বিশ্বে দেশের জন্য খ্যাতি এনে দিয়েছে। শুধু দেশের পতাকা ওড়াতে থাকুন। জয় হিন্দ।’

Releated Posts

শুধু শিরোনামে থাকার জন্যই এসব: রাহুলের ধর্নাকে কটাক্ষ নাড্ডার

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অব পুলিশের দফতরের সামনে ধর্নায় বসে ছাত্রের অভিযোগের…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান কাণ্ডে উত্তেজনা, পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পুলিশি পেলেট গান ব্যবহারের অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বৃন্দাবনে নির্মীয়মাণ শপিং মলে শাটারিং ভেঙে মৃত ৩, আহত ১

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের বৃন্দাবনের রুক্মিণী বিহারে একটি নির্মীয়মাণ বাণিজ্যিক মলে শাটারিং ভেঙে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

কেন্দ্রের অনুমতি না মেলায় মার্কিন সফর বাতিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

হায়দরাবাদ, ২১ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় সরকারের অনুমতি না মেলায় আমেরিকা সফর বাতিল করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top