News Flash

  • Home
  • খেলা
  • National Junior Tennis :ন্যাশনাল জুনিয়র টেনিসে  ঈশান সেরা জাতীয় অফিসিয়েটিং কর্মশালা সম্পন্ন

National Junior Tennis :ন্যাশনাল জুনিয়র টেনিসে  ঈশান সেরা জাতীয় অফিসিয়েটিং কর্মশালা সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ২৪ জুলাই।। ওড়িশার ঈশান মিশ্র-ই চ্যাম্পিয়ন হয়েছে‌। ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭-৫ ও ৬-৪ সেটে বাংলার প্রাগোস্মামা গায়েন-কে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। ন্যাশনাল রেংকিং জুনিয়র টিটিএ-এআইটিএ টেনিস চ্যাম্পিয়নশিপে এই চ্যাম্পিয়ন শিরোপা ঈশান-কে আগামী দিনে আরও সাফল্যের পথ দেখাবে। রাজধানীর মালঞ্চনিবাস্থিত স্টেট টেনিস কমপ্লেক্সে সকালে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এদিকে, শনিবার অনূর্ধ্ব-১৪ এই টুর্নামেন্টের দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে বাংলার প্রাগোস্পামা গায়েন বাংলার-ই অপর প্রতিযোগী ইরাজ কুমার সাউ-কে হারিয়ে ফাইনালে উঠেছিল। অপর সেমিফাইনালে উড়িষ্যার ঈশান মিশ্র প্রতিদ্বন্দ্বী তার ভাই আহান মিশ্রকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পায়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তথা ত্রিপুরা টেনিস সংস্থার যুগ্ম-সচিব অরূপ রতন সাহা। এদিকে, খেজুরবাগান স্থিত শহীদ ভগৎ সিং ইউথ হোস্টেলে টেনিসে জাতীয় স্তরের অফিসিয়েটিং বিষয়ক দু’দিনের কর্মশালা শেষ হয়েছে। রবিবার বিকেল পাঁচটায় সমাপ্তি অনুষ্ঠানে রাজ্য ও বহিরাজ্যের ২৫ জন অংশগ্রহণকারীকে প্রশংসাপত্রও প্রদান করা হয়েছে। টেনিস টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সুজিত রায় সহ উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top