News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrest:আবাস যোজনায় ঘর বন্টনের অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে ভাঙচুর যুবকের
Image

Arrest:আবাস যোজনায় ঘর বন্টনের অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে ভাঙচুর যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়ে ক্ষুব্দ হয়ে বঞ্চিতরা ভাঙচুর চালানো পঞ্চায়েত কার্যালয়ে৷ ঘটনা উদয়পুরের পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতে৷ উদয়পুরের পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েত অফিস সহ পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়ায় শনিবার৷ জানা যায় পশ্চিম খিলপাড়া এলাকার বাসিন্দা রামকৃষ্ণ মজুমদার নামে এক যুবক দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত প্রধানের কাছে দাবি জানিয়েছিল তাকে যেন একটি সরকারি ঘর প্রদান করা হয়৷ কিন্তু প্রত্যাশিত সরকারি ঘর না পেয়ে শনিবার দুপুরে রামকৃষ্ণ নামে ওই যুবক প্রচন্ড পরিমাণে মাদক আসক্ত হয়ে পশ্চিম খিলপাড়া পঞ্চায়েত অফিস সহ পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা চালায়৷ ভাঙচুর করে সরকারি সম্পত্তি৷ যুবক যখন ভাঙচুর চালাচ্ছিল তখন স্থানীয় লোকজনরা তাকে বাধা সৃষ্টি করতে গেলে তাদের ওপরও চড়াও হয়৷পরবর্তী সময়ে স্থানীয় লোকজনরা খবর দেয়  রাধা কিশোর পুর থানায়৷রাধা কিশোর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং সরকারি সম্পত্তি ও প্রধানের বাড়ি ভাঙচুর করার ঘটনার সত্যতা পেয়ে সঙ্গে সঙ্গে সেই যুবক  রামকৃষ্ণ মজুমদারকে গ্রেফতার করে নিয়ে যায় রাধা কিশোর পুর থানায়৷ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা পশ্চিম খিলপাড়া এলাকায়৷ জানা গেছে সরকারি ঘর বন্টন নিয়ে পক্ষপথ মূলক আচরণ করা হচ্ছে৷ সে কারণেই ক্ষুব্ধ হয়ে মদ মত্ত অবস্থায় ওই যুবক পঞ্চায়েত অফিস ঘরে এবং প্রধানের বাড়িতে হামলা ভাঙচুর চালিয়েছে৷

Releated Posts

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top