News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arpita Mukherjee:কোটি কোটি টাকা, কয়েকটি ফ্ল্যাট, পার্লার, অর্পিতার সম্পত্তির হিসেবে অবাক তদন্তকারীরা
Image

Arpita Mukherjee:কোটি কোটি টাকা, কয়েকটি ফ্ল্যাট, পার্লার, অর্পিতার সম্পত্তির হিসেবে অবাক তদন্তকারীরা

কলকাতা, ২৩ জুলাই (হি. স.) : পার্থ-বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের আয় ও সম্পত্তির হিসেব কষতে গিয়ে রীতিমত অবাক তদন্তকারীরা। কলকাতায় ৩টে নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা। এর মধ্যে পাটুলি ও লেক ভিউ রোডের নেল আর্ট পার্লার বন্ধ। বরানগরের বিটি রোডে নেল আর্টের পার্লারের ম্যানেজার জানিয়েছেন, প্রায়ই আসতেন অর্পিতা।

বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় আবদুল লতিফ স্ট্রিটে পৈতৃক বাড়ি তাঁর। মা মিনতি মুখোপাধ্যায়ের দাবি, মডেলিং করতেন অর্পিতা। ওড়িশার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। সিনেমা প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন।

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পাশাপাশি, মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আটক করেছে ইডি। অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা। বাজেয়াপ্ত করা হয়েছে শিক্ষা দফতরের খাম।

অর্পিতার বিপুল সম্পত্তি ও তাঁর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধারের পর সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। বেলঘরিয়ার রথতলায় অভিজাত আবাসন ‘ক্লাবটাউন হাইটস’-এ ১১০০ ও ১৬০০ স্কোয়ার ফিটের ২টি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। এর মধ্যে বিলাসবহুল ফ্ল্যাটের সঙ্গে রয়েছে টেরেস। ইডি সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উৎস জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাতভর অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। স্টেট ব্যাঙ্ক থেকে আনা হয় নোট গোনার ৪টি যন্ত্র। সকালে আরও ৭টি নোট গোনার যন্ত্র আনা হয়।

Releated Posts

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top