News Flash

  • Home
  • প্রধান খবর
  • Partha Chatterjee:ডাক্তারি পরীক্ষার পর পার্থকে নিয়ে যাওয়া হল ব্যাঙ্কশাল আদালতে
Image

Partha Chatterjee:ডাক্তারি পরীক্ষার পর পার্থকে নিয়ে যাওয়া হল ব্যাঙ্কশাল আদালতে

কলকাতা, ২৩ জুলাই (হি. স.) : শনিবার সকালে এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুপুরে তাঁকে নিয়ে যাওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে।

সকালে প্রথমে জানা যায়, নাকতলার বাড়ি থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেক সিজিও দফতরে। পরে জানা যায়, তাঁকে সরাসরি তোলা হবে আদালতে। কিন্তু আবার বদলে যায় ইডির গাড়ির চাকা। গাড়ি বাঁকে বেহালার রাস্তার দিকে। পার্থের অফিসেও জাননি ইডি আধিকারিকরা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে? ধোঁয়াশা। অবশেষে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা হল জোকা ইএসআই হাসপাতালে। প্রায় দেড় ঘণ্টা বাদে পার্থকে নিয়ে হাসপাতাল থেকে বের হন ইডি আধিকারিকরা।

শনিবার দুপুর দেড়টা নাগাদ জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোন পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইডির গাড়িতে ওঠার সময় পার্থকে জিজ্ঞাসা করা হয় তাঁর নেত্রীর সঙ্গে কথা হয়েছে কি না। যা উত্তরে পার্থের সংক্ষিপ্ত জবাব, ‘‘চেষ্টা করেছিলাম। পাইনি।’’প্রায় ঘণ্টা দেড়েকের ডাক্তারি পরীক্ষার পর জোকার ইএসআই হাসপাতাল থেকে বের হন পার্থ। এর পর তাঁকে নেওয়া হয় আদালতে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top