News Flash

  • Home
  • দিনের খবর
  • পশ্চিমবঙ্গে শিক্ষার বাতাবরণ বাড়াতে যে টাকা দেওয়া হয় তার অধিকাংশ নিয়েই দুর্নীতি হয় : সিন্ধিয়া
Image

পশ্চিমবঙ্গে শিক্ষার বাতাবরণ বাড়াতে যে টাকা দেওয়া হয় তার অধিকাংশ নিয়েই দুর্নীতি হয় : সিন্ধিয়া

কলকাতা, ২৩ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গে শিক্ষার বাতাবরণ বাড়াতে যে টাকা দেওয়া হয় তার অধিকাংশ নিয়েই দুর্নীতি হয়। অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শনিবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ঘটনাচক্রে এদিনই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থর গ্রেফতারি প্রসঙ্গে সিন্ধিয়া বলেছেন, এ রাজ্যে শিক্ষার বাতাবরণ বাড়াতে যে টাকা দেওয়া হয় তার অধিকাংশ নিয়েই দুর্নীতি হয়।

এদিন সকালে দক্ষিণেশ্বর মন্দির স্টেশন পরিদর্শন করেন সিন্ধিয়া। যাত্রীদের সুবিধা অসুবিধার কথা শোনেন তিনি। দক্ষিণেশ্বর মন্দির স্টেশন পরিদর্শন করার পর মেট্রোতে চড়ে বরাহনগর স্টেশন পর্যন্ত যান তিনি। এদিন দক্ষিণেশ্বর মন্দিরেও পুজো দেন সিন্ধিয়া। শ্রাবণী মেলা উপলক্ষ্যে যে সমস্ত তীর্থযাত্রী জল ঢালতে যাচ্ছেন তাঁদের সঙ্গেও কথা বলেন তিনি।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top