News Flash

  • Home
  • দিনের খবর
  • যোগী সরকার ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দিল রাজভারকে
Image

যোগী সরকার ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দিল রাজভারকে

লখনউ, ২২ জুলাই ( হি.স.) : উত্তর প্রদেশ সরকার সমাজবাদী পার্টির জোটের অংশীদার সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) সভাপতি ওম প্রকাশ রাজভারকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দিল। শুক্রবার জানা গিয়েছে, ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা কভারের অধীনে একজন সুরক্ষাকারীকে দুজন ব্যক্তিগত নিরাপত্তা কর্তা (পিএসও) সহ ১১ জন নিরাপত্তা কর্মী প্রদান করা হয়।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (নিরাপত্তা), স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব বিনয় কুমার সিং বলেন, এসবিএসপি সভাপতি তথা জহুরাবাদের বিধায়ক ওম প্রকাশ রাজভারকে একটি সিদ্ধান্তের প্রত্যাশায় সাময়িকভাবে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের উর্ধ্বতন আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নির্দেশও জারি করা হয়েছে।
যোগাযোগ করা হলে, এসবিএসপি জাতীয় মুখপাত্র তথা রাজভারের ছেলে অর্জুন বলেন, দলের সভাপতিকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top