News Flash

  • Home
  • দিনের খবর
  • Bhagwant Mann : অসুস্থ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, চিকিৎসাধীন দিল্লির হাসপাতালে
Image

Bhagwant Mann : অসুস্থ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, চিকিৎসাধীন দিল্লির হাসপাতালে

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): আচমকাই অসুস্থ হয়ে পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বুধবারই দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন ভগবন্ত মান, বিষয়টি জানাজানি হয়েছে বৃহস্পতিবার সকালে। শোনা যাচ্ছে, পেটের যন্ত্রণার জন্য অসুস্থ হয়ে পড়েন ভগবন্ত মান। তারপরই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

হাসপাতাল সূত্রের খবর, পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী, পরীক্ষা করার পর চিকিৎসকরা তাঁর সংক্রমণ শনাক্ত করেছেন। ভগবন্ত মানকে বুধবার ঠিক কখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। হাসপাতালের পক্ষ থেকে এখনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top