News Flash

Image

Thief:মধ্য কৃষ্ণপুরে চোরকে ধরে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ জুলাই৷৷ চোর সন্দেহে এলাকাবাসীর হাতে আটক এক যুবক৷ পরবর্তীতে ওই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মধ্য কৃষ্ণপুরের অফিস টিলা এলাকায় মঙ্গলবার রাতে৷
জানা যায়, মধ্যকৃষ্ণপুরের অফিস টিলা এলাকায় দীর্ঘদিন ধরেই প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটেই চলেছে৷ মঙ্গলবার রাতে চোর সন্দেহে এক যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয় মধ্যকৃষ্ণপুরের অফিস টিলা এলাকার স্থানীয় মানুষ৷ তেলিয়ামুড়া থানাধীন মধ্য কৃষ্ণপুরের অফিস টিলা এলাকায় এক যুবককে মঙ্গলবার রাতে এলাকায় সন্দেহ মুলকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী আটক করে ওই যুবককে৷ এলাকাবাসীদের অভিযোগ, ওই যুবকের সঙ্গে আরও লোক ছিল, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ এলাকাবাসীর আরো অভিযোগ করে জানায় ওই যুবকের বাড়ি নাকি তেলিয়ামুড়া থানাধীন উত্তর মহারানী এলাকায়৷ জানা যায়, এলাকাবাসীর হাতে আটকৃত ওই যুবকের নাম শিবা দেববর্মা৷ পরে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর হাতে আটকৃত সেই যুবককে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷

Releated Posts

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026

হাওড়া নদীর ভাঙন রোধে নিম্নমানের ও অবৈজ্ঞানিক কাজের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ২৯ জুলাই: হাওড়া নদীর ভাঙন রোধে চলমান প্রতিরক্ষা প্রকল্পে নিম্নমানের ও অবৈজ্ঞানিক কাজের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ…

ByByReshmi Debnath Jul 29, 2026

বিজেপি নেত্রীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, তদন্তে সাব্রুম থানার পুলিশ

সাব্রুম, ২৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থানার অন্তর্গত পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা দাসের বাড়ির পুকুরে বিষ…

ByByTaniya Chakraborty Jul 29, 2026
Scroll to Top