News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Udaipur:নেশার টাকা না পেয়ে মা ও বাবাকে মারধর ছেলের
Image

Udaipur:নেশার টাকা না পেয়ে মা ও বাবাকে মারধর ছেলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ মন্দির নগরী উদয়পুরের গিরিধারী পল্লী এলাকায়  পুত্রের হাতে আক্রান্ত হলেন মা ও বাবা৷ শেষ পর্যন্ত কুলাঙ্গার পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে আইনানুগ কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা৷ ছেলের হাতে আহত বাবা ও মা৷ আহত মা রাধাকিশোরপুর থানায় দারস্থ৷ ঘটনা বুধবার উদয়পুর মহকুমায় রাধাকিশোরপুর থানাধীন গিরিধারীপল্লী এলাকায়৷ ঘটনার বিবরণ দিতে গিয়ে আক্রান্ত পিতা নারাযণ দাস ও মাতা সুমিত্রা দাস জানায় ছেলে প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে৷ নেশার চাহিদা মেটানোর জন্য বাবা ও মায়ের কাছে টাকা দাবি করে৷ সেই টাকা না দিলে শুরু হয় অত্যাচার৷ দীর্ঘ দিন ধরে ছেলের অত্যাচার নীরবে সহ্য করে আসছিল বাবা ও মা৷ কিন্তু বুধবার আর সহ্য করতে পারেনি৷ বুধবার সকালে ছেলে টাকা দাবি করে মার কাছে৷ মা টাকা দিতে অস্বীকার করায় মা সুমিত্রা দাসকে মারধোর করে ছেলে গোপাল৷ কপালে ও মাথায় আঘাত লাগে৷ খবর পেয়ে বাড়িতে এসে স্ত্রীকে নিয়ে মহকুমা হাসপাতালে নিয়ে যান স্বামী নারায়ণ দাস৷ এ ব্যাপারে রাধাকিশোরপুর মহিলা থানায় মামলা দায়ের করেন ছেলের বিরুদ্ধে৷ অভিযুক্ত কুলাঙ্গার পুত্রেরকঠোর শাস্তি দাবি করেন তার মা ও বাবা৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে নেশার কবলে পড়ে একাংশের ছেলেরা টাকার যোগান নিশ্চিত করার জন্য মা-বাবার উপর অবিরাম এ ধরনের অত্যাচার চালিয়ে যাচ্ছে৷ উদয়পুরের গিরিধারী পল্লীর ঘটনা ও এরই নজির৷ সমাজকে নেশা মুক্ত করতে না পারলে এ ধরনের ঘটনা সমাজে প্রতিনিয়ত ঘটে চলবে তা বলার অপেক্ষা রাখে না৷ এ ব্যাপারে সরকার ও প্রশাসনের পাশাপাশি আমাদের সমাজ ব্যবস্থায় ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠনসহ অন্যান্য সংগঠনগুলিকে এগিয়ে আসা জরুরি৷ অন্যথায় সমাজ ব্যবস্থা আরও অধঃপতনের দিকে ধাবিত হতে বাধ্য হবে৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top