News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Teliamura:তেলিয়ামুড়ায় কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু দপ্তরের
Image

Teliamura:তেলিয়ামুড়ায় কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ জুলাই৷৷ খাদ্য জনসংভরণ ও স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ধান বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে তেলিয়ামুড়া বাজারে বুধবার৷ আগামী রবিবার পর্যন্ত কৃষকরা ধান বিক্রিয় কেন্দ্রে ধান বিক্রি করতে পারবে৷ কৃষকরা জমিতে ফলানো ধান অধিক দামে বিক্রি করতে পারবে সরকারি এই ধান বিক্রি কেন্দ্রে৷ বর্তমানে সরকারি ধান বিক্রয় কেন্দ্রে ধান বিক্রির ক্ষেত্রে লাভের মুখ দেখছেন কৃষকেরা৷ তার মধ্যে কৃষকরা প্রতিবছর সঠিক মূল্য পেত না পূর্বে৷ তবে সরকারিভাবে কৃষকদের কাছ সরাসরি ধান ক্রয় করার উদ্যোগ গ্রহণ করার ফলে মুনাফা অর্জন করতে পারছে কৃষকরা৷ বুধবার তেলিয়ামুড়া মহকুমার খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া বাজারে সরকারি ধান বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুর পিতা রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী,  মহকুমা কৃষি দপ্তরের  আধিকারিক রাজীব দে সহ অন্যান্য আধিকারিকরা৷ জানা গেছে আগামী ২৪ তারিখ রবিবার পর্যন্ত ধান বিক্রয় কেন্দ্রটি খোলা থাকবে কৃষকদের স্বার্থে৷ এবছর সরকারিভাবে কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল ১৯৪০ টাকায় দরে ধান কেনা হচ্ছে৷ যা তুলনামূলক অনেক বেশি বলে জানা গিয়েছে৷ প্রথম দিনের তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামি এবং কল্যাণপুর আর ডি ব্লকের অধীনে কুড়িজন কৃষক ধান বিক্রি করেছেন৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top