News Flash

  • Home
  • Uncategorized
  • Gujarat:বৃষ্টি-বিধ্বস্ত দক্ষিণ গুজরাত, জলে ডুবেছে গর্তে ভরা জাতীয় সড়কও
Image

Gujarat:বৃষ্টি-বিধ্বস্ত দক্ষিণ গুজরাত, জলে ডুবেছে গর্তে ভরা জাতীয় সড়কও

আহমেদাবাদ, ১৭ জুলাই ( হি.স.) : অবিরাম বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণ গুজরাত এবং সৌরাষ্ট্র অঞ্চলে। স্বভাবতই বিপর্যস্ত জনজীবন ৷ রাস্তাঘাট ডুবেছে জলে, এমনকী ভাসছে জাতীয় সড়কও। ভাপি-সিলভাসা জাতীয় সড়ক-৪৮ একের পর এক গর্তে ভর্তি। ভারী বর্ষায় সেগুলিতেও জল জমে রয়েছে।

কমপক্ষে ১৩০০ জনকে বৃষ্টি বিধ্বস্ত গুজরাত থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শনিবারই ৮১১ জনকে নাভসারি জেলা থেকে বের করে আনা হয়েছে।উপকূলরক্ষীবাহিনী, এনডিআরএফ এবং স্থানীয়রা একসঙ্গে রাতভর কাজ করেছেন ৷ নাভসারিতে এখনও এনডিআরএফ এবং এসডিআরএফ দল রয়েছে ৷
‘অপারেশন নির্মায়া’-র অধীনে ছ’টি জেসিবি মেশিন-সহ সুরাত পৌরনিগমের ২০০ জন কর্মীকে নামানো হয়েছে ৷ পাশাপাশি ৫টি জল বের করার পাম্প, টিপার ট্রাক, ৪৭টি গলফ মেশিন আরও অনেক ব্যবস্থা নিয়েছে প্রশাসন ৷ বন্যার জল থেকে কোনও রকম রোগ যাতে না ছড়ায় তারও ব্যবস্থা করা হয়েছে ৷ নাভাসারির ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ৪০টি স্বাস্থ্যকর্মীদের দল পাঠানো হয়েছে ৷ ১৪,৯০০ জনকে বন্যা বিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top