News Flash

  • Home
  • দিনের খবর
  • Weather:নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা
Image

Weather:নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতা, ১৭ জুলাই ( হি.স.) : নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া,কলকাতা, হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এর অন্যতম কারণ নিম্নচাপ। উল্লেখযোগ্যভাবে, বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওডিশা পর্যন্ত অবস্থান করছে একটি নিম্নচাপ। অন্যদিকে, নিজের অবস্থান থেকে মৌসুমী অক্ষরেখা সামান্য দক্ষিণে রয়েছে। তবে নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না বলে জানাচ্ছে আলিপুর। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

গত কয়েকদিন ধরেই কলকাতায় বৃষ্টিপাত চলছে। রবিবার ছুটির দিনেও বৃষ্টি পেতে পারে শহর কলকাতার বাসিন্দারা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৫.৭ মিলিমিটার। রবিবার শহরে বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top