News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু থেকে রওনা হল ৫৮৩৮ অমরনাথ তীর্থযাত্রীর দল
Image

জম্মু থেকে রওনা হল ৫৮৩৮ অমরনাথ তীর্থযাত্রীর দল

জম্মু, ১৬ জুলাই ( হি.স.) : শনিবার ভোর ৪টে নাগাদ জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে বালতালের উদ্দেশ্যে রওনা হয়েছে ৫৮৩৮ অমরনাথ তীর্থযাত্রীর একটি দল। খারাপ আবহাওয়ার কারণে শনিবার পাহেলগাম এবং বালতাল রুট থেকে কোনও তীর্থযাত্রীকে শ্রীঅমরনাথের পবিত্র গুহায় যেতে দেওয়া হয়নি।

ছোট বা বড় মোট ২২৩টি গাড়ি নিয়ে এই ব্যাচ রওনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪০৮০ জন পুরুষ, ১৫৫৭ জন মহিলা, ৫৭ জন শিশু, ১০১জন সাধু এবং ৪৩ জন সাধ্বী। এই ব্যাচ সহ জম্মু থেকে এখনও পর্যন্ত ১,৪,৭২১ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
খারাপ আবহাওয়ার কারণে বালতাল এবং নুনওয়ান বেস ক্যাম্প থেকে কোনও তীর্থযাত্রীকে যেতে দেওয়া হয়নি। তিন হাজার তীর্থযাত্রী নুনওয়ান বেস ক্যাম্পে এবং চার হাজার বালতাল বেস ক্যাম্পে রয়েছেন। শেষনাগ, মার্গান্তাপ, পঞ্চতরণী সঙ্গম এবং ডোমেল গুহায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পরিষ্কার হওয়ার পর ভক্তদের পাঠানো হবে পবিত্র গুহার দিকে। এ পর্যন্ত ১,৭২,০১৩ জন ভক্ত পবিত্র গুহা পরিদর্শন করেছেন।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top