News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড টিকাকরণের অমৃত মহোৎসবের সূচনা, বুস্টার ডোজ নেওয়ার আহ্বান মনসুখের
Image

কোভিড টিকাকরণের অমৃত মহোৎসবের সূচনা, বুস্টার ডোজ নেওয়ার আহ্বান মনসুখের

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): কোভিড টিকাকরণের অমৃত মহোৎসবের সূচনা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। শুক্রবার দিল্লির নির্মাণ ভবনের কোভিড টিকাকরণ শিবিরে ‘কোভিড টিকাকরণের অমৃত মহোৎসব’-এর সূচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিন মনসুখ মান্ডভিয়া দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন, “আজাদি কা অমৃত মহোৎসব-এর অধীনে ১৮ বছরের ঊর্ধ্বে সবাই আগামী ৭৫ দিন বিনামূল্যে প্রিকশন ডোজ পাবেন।”

শুক্রবার সকাল থেকেই দেশব্যাপী শুরু হয়েছে ১৮ ঊর্ধ্বদের বুস্টার টিকার ডোজ প্রদান। ১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে বুস্টার টিকা। এদিন সকালে এক টুইট-বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির অধীনে শুক্রবার থেকে দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে বুস্টার ডোজ প্রদানের জন্য ৭৫ দিনের কর্মসূচি শুরু হয়েছে। সকলকে প্রিকশন ডোজ নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুস্থ ভারত, সুরক্ষিত ভারত গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top