News Flash

  • Home
  • দিনের খবর
  • Uttarakhand:উত্তরাখণ্ড : রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু পৌঁছলেন দেবভূমি, চাইলেন সমর্থন
Image

Uttarakhand:উত্তরাখণ্ড : রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু পৌঁছলেন দেবভূমি, চাইলেন সমর্থন

দেহরাদুন, ১১ জুলাই ( হি.স.) : ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ ও বিধায়কদের সমর্থন চাইতে সোমবার দেরাদুনে পৌঁছেছেন। বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনে আদিবাসী সাংস্কৃতিক দলগুলো ঐতিহ্যবাহী ঢোলের সঙ্গে দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানায়।

এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু সমর্থনের জন্য এদিন বিভিন্ন রাজ্যের মতো উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে পৌঁছেছেন। এসময় জলি গ্রান্ট বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন পর্যন্ত অভিনবভাবে স্বাগত জানানোয় তিনি অভিভূত হয়েছিলেন। বিমানবন্দর থেকে সরাসরি দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেন মুর্মু। তিনি কালেক্টরেটের শহীদ স্থানে পৌঁছে বলদানি আন্দোলনকারীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমি এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
বিজেপির রাজ্য সভাপতি মদন কৌশিক বলেন, দ্রৌপদী মুর্মু রাজ্য সফরে এসেছেন। তিনি বিজেপি সাংসদ ও বিধায়ক সহ দুই নির্দল বিধায়কের সমর্থন পেয়েছেন। আমরা বহুজন সমাজ পার্টির (বিএসপি) দুই বিধায়ককেও মুর্মুর সমর্থনে ভোট দেওয়ার আবেদন করেছি। সমস্ত বিধায়ক সর্বসম্মতভাবে তাঁকে সমর্থন করার কথা বলেছেন। এই উপলক্ষ্যে মুর্মু আদিবাসী সমাজ থেকে রাষ্ট্রপতি প্রার্থী বাছাই করার জন্য বিজেপি সভাপতি জেপি নড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top