News Flash

  • Home
  • প্রধান খবর
  • Patna:মঙ্গলবার পটনায় প্রধানমন্ত্রী মোদীর সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা
Image

Patna:মঙ্গলবার পটনায় প্রধানমন্ত্রী মোদীর সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

পটনা, ১১ জুলাই ( হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পটনায় বিধানসভা ভবনের শতবর্ষ স্মারক স্তম্ভ উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে পটনায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় পটনায় পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদী। জেলা প্রশাসন পুরো বিমানবন্দর এলাকাকে সেক্টরে ভাগ করেছে এবং ম্যাজিস্ট্রেটসহ পুলিশ কর্তা ও পুলিশ বাহিনী মোতায়েন করেছে। মঙ্গলবার নতুন বিমানবন্দর ভবনের নির্মাণ কাজও বন্ধ থাকবে। নির্মাণ এলাকা নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর আসা ও ফিরে যাওয়ার সময় সব যাত্রীবাহী বিমান কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। বিকেল ৫টা ২০ মিনিটে পটনা বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭.০৫ মিনিটে পটনা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদীর সফরে ২৫ ম্যাজিস্ট্রেট, ২৫০ পুলিশ অফিসার এবং এক হাজার জওয়ানকে বিধানসভা চত্বর পর্যন্ত নিযুক্ত করা হয়েছে। এসময় পটনা পুলিশ হোটেল এবং লজ ইত্যাদি তল্লাশি জোরদার করেছে। বিমানবন্দর, সচিবালয়সহ অনেক এলাকার হোটেল-লজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। যানবাহনও তল্লাশি করা হচ্ছে। দমকল বিভাগও সতর্ক রয়েছে। সমাবেশ চত্বরে অগ্নি প্রতিরোধের প্রস্তুতি শুরু করেছে বিভাগ। প্রধানমন্ত্রীর কর্মসূচি চলাকালে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অনুষ্ঠানস্থলের আশেপাশে ১০টি ফায়ার ব্রিগেড ও ফায়ার সার্ভিসের কর্মীদের মোতায়েন করা হয়েছে।

Releated Posts

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top