News Flash

  • Home
  • বিদেশ
  • Sri Lanka :জ্বালানি সঙ্কটে শ্রীলঙ্কায় বন্ধ অ্যাম্বুলান্স পরিষেবা
Image

Sri Lanka :জ্বালানি সঙ্কটে শ্রীলঙ্কায় বন্ধ অ্যাম্বুলান্স পরিষেবা

কলম্বো, ১১ জুলাই (হি. স.) : জ্বালানি সঙ্কটের জেরে এবার শ্রীলঙ্কার বিভিন্ন অংশে জরুরি অ্যাম্বুলান্স পরিষেবা বন্ধ হয়ে গেল। অসুস্থ রোগীকে হাসপাতাল কিংবা নার্সিংহোমে নেওয়ার জন্য আর অ্যাম্বুলান্স পাওয়া যাবে না।

সোমবার সুয়া সেরিয়া অ্যাম্বুলান্স পরিষেবা কর্তৃপক্ষের তরফে সাধারণ মানুষকের কাছে অনুরোধ জানানো হয়েছে, বিপদে পড়ে তাঁরা যেন ১৯৯০ নম্বরে ফোন করে অ্যাম্বুলান্স না ডাকেন। অর্থা‍ৎ অসুস্থ রোগীকে হাসপাতাল কিংবা নার্সিংহোমে নেওয়ার জন্য আর অ্যাম্বুলান্স পাওয়া যাবে না। দেশের ১৮টি জেলার একাধিক জায়গায় জ্বালানি সঙ্কটের জন্য অ্যাম্বুলান্স পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। বাতিকালোয়া, অনুরাধাপুরা, পোলোন্নারুওয়া, পুত্তলাম, বাদুল্লা, মোনারাগালা, হাম্বানতোতার একাধিক শহরে মিলবে না পরিষেবা। ফলে ১৯৯০ নম্বরে জরুরি ফোন করে অ্যাম্বুলান্স পরিষেবার জন্য যেন অনুরোধ না জানানো হয়। কবে থেকে ওই সব জেলায় ফের অ্যাম্বুলান্স পরিষেবা চালু করা যাবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি সুয়া সেরিয়া অ্যাম্বুলান্স পরিষেবা কর্তৃপক্ষ।

অন্যদিকে, আরও কয়েকদিন যে জ্বালানি সঙ্কট পোহাতে হবে দেশবাসীকে তা জানিয়ে দিয়েছেন দ্বীপরাষ্ট্রটির বিদ্যু‍ৎ ও শক্তি মন্ত্রী কাঞ্চন উইজেশেখারা । এদিন সাংবাদিকদের তিনি বলেন, গত শনিবার দেশে পেট্রল ও ডিজেল বোঝাই জাহাজ আসার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা এসে পৌঁছয়নি। সব কিছু ঠিকঠাক চললে আগামী ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে ডিজেলবাহী কার্গো এবং ২২ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে পেট্রলবাহী কার্গো এসে পৌঁছতে পারে।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top