News Flash

  • Home
  • প্রধান খবর
  • WHO: ভারতে হদিস মিলল করোনার নয়া উপরূপ, সংক্রমণ বাড়াচ্ছে বিএ ২.৭৫ : হু
Image

WHO: ভারতে হদিস মিলল করোনার নয়া উপরূপ, সংক্রমণ বাড়াচ্ছে বিএ ২.৭৫ : হু

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): ভারতে হদিস মিলেছে করোনাভাইরাসের নয়া উপরূপের। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ভারতে করোনার ওমিক্রনের উপরূপ বিএ ২.৭৫-এর সংক্রমণ ঘটেছে। এ কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে হু। করোনার এই উপরূপের প্রভাব কেমন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হু প্রধান টেড্রস অ্যাডানাম গেব্রিয়েসাস।

করোনার নতুন করে সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে হু প্রধান বলেছেন, ‘‘গত দু’সপ্তাহে বিশ্বে কোভিড সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপ ও আমেরিকায় বিএ.৪ ও বিএ.৫-এর সংক্রমণ ঘটেছে। ভারতে বিএ ২.৭৫ উপরূপের হদিস পাওয়া গিয়েছে।’’ হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, করোনার এই নয়া উপরূপ বিএ.২.৭৫ প্রথম পাওয়া গেল ভারতে। তারপর তা আরও ১০টি দেশে ছড়িয়েছে। ওমিক্রনের উপরূপ বিএ.৫ ও বিএ.৪-এর সংক্রমণ বাড়ছে। ৮৩টি দেশে ঘটেছে বিএ.৫ প্রজাতির সংক্রমণ। বিএ.৪ সংক্রমণ ঘটেছে ৭৩টি দেশে।

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top