News Flash

  • Home
  • প্রধান খবর
  • Britain:ব্রিটেনে পরিবর্তন, মন্তব্যে নারাজ ভারত সরকার
Image

Britain:ব্রিটেনে পরিবর্তন, মন্তব্যে নারাজ ভারত সরকার

নয়াদিল্লি, ৭ জুলাই ( হি.স.) : ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বরিস জনসনের ইস্তফা নিয়ে এখনই কোনও মন্তব্যে নারাজ ভারত সরকার। তারা পরিস্থিতির উপর নজর রাখছে। বৃহস্পতিবার এমনটাই জানাল ভারতের বিদেশ মন্ত্রক।

এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, আমরা কোনও মন্তব্য করছি না। এটা ব্রিটেনের অভ্যন্তরীণ বিষয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বরিস জনসনের অত্যন্ত ভাল সম্পর্ক ছিল। দুই দেশের মধ্যে বহুমুখী অংশীদারী রয়েছে অনেক দিন ধরে। আমরা আশা করি, সেই অংশীদারীর সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে।

ঘরে বাইরে প্রবল চাপের মুখে এদিনই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন বরিস জনসন। গত কয়েকদিন ধরেই তাঁর মন্ত্রিসভায় ডামাডোল চলছে। গত দুদিনে প্রায় ৪০ জন মন্ত্রী ইস্তফা দেন। তাঁর পদত্যাগের দাবিও জোরালো হয়। যদিও বুধবার পর্যন্ত তিনি বলে আসছিলেন, ইস্তফার কোনও প্রশ্নই ওঠে না। অবশেষে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top