News Flash

  • Home
  • দেশ
  • ৮ জুলাই অবধি মুম্বইয়ে ভারী বৃষ্টির সতর্কতা, রত্নাগিরি ও রায়গড়ে লাল সঙ্কেত
Image

৮ জুলাই অবধি মুম্বইয়ে ভারী বৃষ্টির সতর্কতা, রত্নাগিরি ও রায়গড়ে লাল সঙ্কেত

মুম্বই, ৫ জুলাই (হি.স.): বৃষ্টিতে এমনিতেই নাজেহাল অবস্থা মহারাষ্ট্রে। এমতাবস্থায় বাণিজ্যনগরীতে আগামী ৮ জুলাই অবধি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৭ ও ৮ জুলাই ভারী বৃষ্টি হতে পারে মুম্বইয়ে। মহারাষ্ট্রের রত্নাগিরি ও রায়গড় জেলায় অতিভারী বৃষ্টির লাল সঙ্কেত জারি করা হয়েছে।

মুম্বইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন মহারাষ্ট্রজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হবে বলেই আশা করা হচ্ছে। কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। ঘাট এলাকায়ও ভাল বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। মুম্বইতে ৫,৭, ও ৮ জুলাই ভারী বৃষ্টিপাত হবে। রত্নাগিরি ও রায়গড়ের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রেকর্ড হারে বৃষ্টি হয়েছে মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকায়। এর জেরে একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ছ’টি জেলার প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। প্রবল বৃষ্টির জেরে পালঘর এলাকায় একটি বাড়ি ভেঙে পড়েছে। পাহাড় থেকে পাথর ভেঙে পড়েছে থানেতে। দুই ঘটনায় কেউ হতাহত হননি।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top