News Flash

  • Home
  • দিনের খবর
  • করাচিতে জরুরি অবতরণ দিল্লি থেকে দুবাইগামী বিমানের, সুরক্ষিত সমস্ত যাত্রী
Image

করাচিতে জরুরি অবতরণ দিল্লি থেকে দুবাইগামী বিমানের, সুরক্ষিত সমস্ত যাত্রী

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করল দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের একটি বিমান। স্পাইসজেটের এসজি-১১ বিমানটি দিল্লি থেকে দুবাইয়ে যাচ্ছিল, যান্ত্রিক গোলযোগের জন্যই সেটিকে জরুরি অবতরণ করানো হয় করাচির বিমানবন্দরে। সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে স্পাইসজেট মুখপাত্র জানিয়েছেন, ইন্ডিকেটর লাইট ত্রুটির কারণে করাচিতে অবতরণ করেছে দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের এসজি-১১ বিমান। নিরাপদেই অবতরণ করে বিমানটি ও সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। স্পাইসজেট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনও জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি এবং বিমানটি স্বাভাবিকভাবেই অবতরণ করেছে। এর আগে বিমানের কোনও ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। যাত্রীদের জলখাবার দেওয়া হয়েছে। একটি বিকল্প বিমান করাচিতে পাঠানো হচ্ছে যা যাত্রীদের দুবাইতে নিয়ে যাবে।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top