News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Piyush Hazarika:মণিপুর ধস : উদ্ধারকৃত অসমের আহত পাঁচ বাসিন্দাকে নিয়ে গুয়াহাটি এলেন মন্ত্ৰী পীযূষ
Image

Piyush Hazarika:মণিপুর ধস : উদ্ধারকৃত অসমের আহত পাঁচ বাসিন্দাকে নিয়ে গুয়াহাটি এলেন মন্ত্ৰী পীযূষ

গুয়াহাটি, ৪ জুলাই (হি.স.) : মণিপুরের টুপুলে উদ্ধারকৃত অসমের আহত পাঁচ বাসিন্দাকে নিয়ে আজ সোমবার গুয়াহাটি পৌঁছেছেন রাজ্যের মন্ত্ৰী পীযূষ হাজরিকা। তাদের ইমফলে অবস্থিত দ্য রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (রিমস্)-এ চিকিৎসা চলছিল।

আজি বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ আহত এই পাঁচজনকে নিয়ে বিশেষ উড়ানে গুয়াহাটির লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মন্ত্ৰী পীযূষ হাজরিকা। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী জানান, এই পাঁচজন যথাক্রমে মণিরাম ফুকন, রমেন ফুকন, মহেশ্বর ফুকন, জোন বসুমতারি এবং প্ৰহ্লাদ বসুমতারি মরিগাঁও জেলার বাসিন্দা। জেলা প্ৰশাসন তাদের নিজ নিজ ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে।

মন্ত্ৰী আরও জানান, এখন পর্যন্ত তিনি যতটুকু জানেন, মণিপুরের টুপুলে সংঘটিত ভূমিধসে অসমের মোট ২৬ জন ছিলেন। তাদের মধ্যে ২৪ জন কনস্ট্রাকশন কোম্পানিতে নিয়োজিত শ্ৰমিক ছিলেন। এই ২৪ জনছাড়া একজন বজালির সেনা জওয়ান ওই ঘটনায় শহিদ হয়েছেন। ইতিমধ্যে তাঁর মৃতদেহ স্বগৃহে এনে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এছাড়া গোলকগঞ্জের জনৈক বাসিন্দা রেলওয়ে ইঞ্জিনিয়ার এখনও নিখোঁজ। অসমে আজ জীবিতাবস্থায় যে পাঁচজন এসেছেন তারা সকলে সংকটমুক্ত বলেও মন্ত্ৰী পীযূষ হাজরিকা জানিয়েছেন।

অন্যদিকে মণিপুরে এখন পর্যন্ত অসমের ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়ে মন্ত্ৰী বলেন, তাদের মধ্যে বজালির সেনা জওয়ান সহ ৮ জনের মৃতদেহ গতকাল অসমে এসেছে। এছাড়া গতকাল বিকেলে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আরও একজনের মৃতদেহ অসমে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রী হাজরিকা জানান, আজও ভূমিধস এলাকায় উদ্ধার অভিযান চলছে। অসমের আরও কোনও ব্যক্তির পাৰ্থিব দেহ উদ্ধার হলে তাঁদেরও অসমে নিয়ে আসার যাবতীয় ব্যবস্থা সরকার করবে। তিনি জানান, আজ পর্যন্ত অসমের ১২ জন নিখোঁজ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top