ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই।। ত্রিপুরার অর্শিয়াকে ফের হারতে হয়েছে। ওড়িশায় আয়োজিত জাতীয় অনূর্ধ্ব ১৭ গার্লস চেস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার অর্শিয়া আজ চতুর্থ রাউন্ডে তামিলনাড়ু স্বপ্নার কাছে পরাজিত হয়েছে। ১১ রাউন্ডের খেলায় ৪ রাউন্ডের শেষে অশিয়া এ পর্যন্ত দুই পয়েন্ট পেয়ে রেংকিংয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। পরবর্তী রাউন্ডের খেলায় সাফল্য পাবে বলে আশা করা যাচ্ছে। এদিকে, ওড়িশার কিট ও কিস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনূর্ধ্ব ১৭ জাতীয় ওপেন দাবার আসরে ত্রিপুরার দিগন্ত রায় আজ চতুর্থ রাউন্ডে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ড্র করেছে। এ পর্যন্ত চার রাউন্ডের শেষে দিগন্ত আড়াই পয়েন্ট পেয়ে ১৬ তম রেঙ্কে উঠে এসেছে। প্রথম রাউন্ডে দিগন্ত তেলেঙ্গানার ক্যান্ডিডেট মাস্টার কার্তিক সাই-কে হারিয়ে, তৃতীয় রাউন্ডে মধ্যপ্রদেশের মিশ্র কামাত-কেও হারিয়েছিল। আজ উড়িষ্যার জগদীশ বারীকের সঙ্গে ড্র করতে বাধ্য হয়েছে। দ্বিতীয় রাউন্ডে দিগন্ত হেরেছিল গুজরাটে কৌশল জৈনের কাছে। একই টুর্নামেন্টে ত্রিপুরার অপর দাবারু অনাবিল গোস্বামী আজ চতুর্থ রাউন্ডে পরাজিত হয়েছে। চার রাউন্ডের শেষে অনাবিল ২ পয়েন্ট পেয়ে আপাতত ৩২ তম রেঙ্কে রয়েছে। প্রথম রাউন্ডে অনাবিল মহারাষ্ট্রের গৌরাঙ্গ ভাঘের কাছে হারলেও পরবর্তী দুই রাউন্ডে তামিলনাড়ুর বালসুব্রামানিয়াম ও গোকুল কৃষ্ণকে হারিয়ে বেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। আজ হেরে যাওয়ায় তাকে আবার পিছিয়ে পড়তে হয়েছে।

Chess:ওড়িশায় জাতীয় দাবারআসরে, লড়াকু মেজাজে ত্রিপুরার দাবাড়ুরা
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















