News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Ration Dealer:অসুস্থ বলে রেশনে সাইনবোর্ড ঝুলিয়ে প্রমোদ ভ্রমণে ব্যস্ত ডিলার, কঠোর ব্যবস্থা নিল প্রশাসন
Image

Ration Dealer:অসুস্থ বলে রেশনে সাইনবোর্ড ঝুলিয়ে প্রমোদ ভ্রমণে ব্যস্ত ডিলার, কঠোর ব্যবস্থা নিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ রেশন সপের সামনে অসুস্থতার কারণ দেখিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে রেখে রেশন মালিক জম্পুই পাহাড়ে আমোদ প্রমোদে ব্যস্ত৷ দুই দিন ধরে রেশন পাচ্ছেন না ওই এলাকার লোকজন৷ জনগণ রেশন দোকানের সামনে বিক্ষভ দেখাতে শুরু করলে উদয়পুর মহকুমা প্রশাসন থেকে ফুড কন্েন্টালার অভিজিৎ চক্রবর্তী  গিয়ে জনগণের অভিযোগের সত্যতা খুঁজে পান এবং রেশন দোকানটিতে তালা ঝুলিয়ে দেন৷ ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর রাজনগর এলাকার ১ নং রেশন দোকানের মালিক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছিল গত পরশুদিন ওই রেশনের এর মালিক বিশ্বজিৎ দাস ঊনকোটি জম্পুই হিল এ ঘুরতে যান রেশন দোকান বন্ধ রেখে৷ তিনি প্রখর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রেশন সপের সামনে সাইনবোর্ড ঝুলিয়ে দেন তিনি নাকি অসুস্থ তাই রেশন দোকান দুদিন বন্ধ থাকবে৷ কিন্তু সামাজিক মাধ্যমে উনার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে উনি বর্তমানে ধর্মনগর, ঊনকোটি ও জম্পুই পাহাড়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত৷ দুইদিন ধরে রেশন সামগ্রী না পেয়ে এলাকার মানুষরা স্থানীয় প্রশাসনকে খবর দেন৷ তাদের অভিযোগ শুনে প্রশাসন ঘটনার সত্যতা পেয়ে রেশন সপে তালা ঝুলিয়ে দেন৷ 

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top