News Flash

  • Home
  • প্রধান খবর
  • Patna:বেআইনি নির্মাণ উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র পটনা, পুলিশ-জনতা সংঘর্ষ
Image

Patna:বেআইনি নির্মাণ উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র পটনা, পুলিশ-জনতা সংঘর্ষ

পটনা, ৩ জুলাই ( হি. স.) : বেআইনি নির্মাণ উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র চেহারা নিল পটনার রাজীবনগর। পুলিশ-জনতা তুমুল সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন। জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ায় গ্যাসও ছোড়ে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলে। এই ঘটনায় আহত হয়েছেন পটনার পুলিশ সুপার (সেন্ট্রাল) অম্বরিশ রাহুল। পুলিশের অভিযোগ, বাড়িগুলি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, বাড়িগুলি বেআইনিভাবে নির্মিত হলে কেন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল? কেনই বা এমপি-এমএলও ল্যাডের টাকা ওই এলাকায় রাস্তা তৈরি করা হল? রবিবার সকালে রাজীবনগর থানা এলাকার নেপালি নগর (দিঘা) এলাকায় ৭০টি বাড়ি ভাঙার পরিকল্পনা নিয়েছিল প্রশাসন। সেজন্য মোট ১৭টি জেসিবির নিয়ে আসা হয়।
২০০০-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। উচ্ছেদের তৎপরতা শুরু হতেই স্থানীয় লোকজন তাণ্ডব শুরু করে। পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে তাঁরা পুলিশের গাড়িতে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রশাসন ওই ৭০ জন বাড়িওয়ালাকে একমাস আগে বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তার পরই আন্দোলন শুরু হয়।

Releated Posts

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারের অন্তর্বর্তী সুরক্ষা ৩ জুলাই পর্যন্ত বাড়াল পাটনা আদালত

পাটনা, ৩০ জুন (আইএএনএস): কোচিং সেন্টারকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় শিক্ষাবিদ ফয়সাল খান ওরফে ‘খান স্যার’-কে অন্তর্বর্তী স্বস্তি…

ByByNews Desk Jun 30, 2026

আদানির ভিঝিঞ্জাম বন্দরে ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনতে ১.৩৯৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এমএসসি গ্রুপের সহযোগী সংস্থা

আমদাবাদ, ৩০ জুন (আইএএনএস): আদানি বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এপিএসইজেড) মঙ্গলবার জানিয়েছে, এমএসসি গ্রুপ-এর কনটেনার টার্মিনাল পরিচালনাকারী…

ByByNews Desk Jun 30, 2026

গ্রিসেও চালু হল ইউপিআই, ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী বিস্তার: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এখন গ্রিসেও চালু হয়েছে। এর ফলে যোগ্য গ্রাহকেরা তাৎক্ষণিক,…

ByByNews Desk Jun 30, 2026

এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রধান বিচারপতিকে ২৩ দল ও এক নির্দল সাংসদের যৌথ চিঠি: জয়রাম রমেশ

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): জয়রাম রমেশ মঙ্গলবার জানিয়েছেন, নির্বাচন কমিশন-র বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top