News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road block:বিদ্যুত ও পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ
Image

Road block:বিদ্যুত ও পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ

আগরতলা, ১ জুলাই : পথ অবরোধ এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন এলাকার জনগণ বিশেষ করে গিরিবাসীরা জল, রাস্তার মতো মৌলিক দাবি গুলি পূরণের জন্য রাস্তা অবরোধ করছেন। শুক্রবার আবার পথ অবরোধ করা হয়েছে কমলপুর মহকুমার প্রত্যন্ত কানাইলাল হালাম পাড়ায়। 

এদিন সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত পানীয় জল ও বিদ্যুতের দাবিতে কানাইলাল হালাম পাড়ায় আমবাসা-মরাছড়া রাস্তা অবরোধ করে বসে কানাইলাল হালাম পাড়া হাইস্কুল ও দেবীছড়া, চানকাপ খ্রিস্টান মিশনারী স্কুলের ছাত্র-ছাত্রীরা। অবরোধকারী ছাত্রছাত্রী ও এলাকার গিরিবাসীদের অভিযোগ, দিবারাত্র লোডশেডিংয়ের কবলে থাকায় প্রচন্ড গরমে স্কুল ও হোষ্টেল গুলির ছাত্রছাত্রী এবং এলাকাবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্বাভাবিকভাবে পাম্প মেশিন গুলি অচল। দূরদূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। গত একবছর যাবত এই অবস্থায় চলতে থাকায় প্রচন্ড দুর্ভোগ পোহাচ্ছে কানাইলাল হালাম পাড়ার স্কুল গুলির ছাত্র ছাত্রী ও এলাকাবাসীরা। তাই ক্ষুব্ধ হয়ে শুক্রবার মহকুমার আমবাসা-মরাছড়া রাস্তা ছয় ঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে কচুছড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অবরোধ মুক্ত করে। তবে আশ্বাস অনুযায়ী দাবি পূরণ না হলে পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top