News Flash

  • Home
  • দেশ
  • নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত উদ্ধবকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের অনুরোধ রাজ্যপালের
Image

নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত উদ্ধবকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের অনুরোধ রাজ্যপালের

মুম্বই, ৩০ জুন ( হি. স.) : মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট আপাতত কেটেছে। বুধবার রাতে উদ্ধব ঠাকরে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করায় পতন হয়েছে শিবসেনা সরকারের। তবে বিকল্প সরকার গঠিত না হওয়া পর্যন্ত উদ্ধবকে মুখ্যমন্ত্রী পদে থেকে তার কাজ চালিয়ে যেতে বলেছেন রাজ্যপাল।

বুধবার রাতেই উদ্ধব ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান। আস্থা ভোটের এক দিন আগে এই সিদ্ধান্তে নড়ে গিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি। গতকাল রাতেই রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঠাকরে। ইতিমধ্যেই কোশিয়ারি তার পদত্যাগপত্রও গ্রহণ করেছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরই মহারাষ্ট্রে ১০ দিন ধরে চলা রাজনৈতিক নাটকে যবনিকা পড়ে৷ বুধবার গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে চার্টার্ড বিমানে গোয়া উড়ে যান শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা৷ আজ তাঁদের মুম্বই পৌঁছনোর কথা ছিল৷ কিন্তু উদ্ধব ইস্তফা দেওয়ায় বৃহস্পতিবার কোনও আস্থা ভোট হচ্ছে না৷ তাই তাঁদের বৃহস্পতিবার না এসে একেবারে শপথগ্রহণের দিন মহারাষ্ট্রে আসার পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল৷

Releated Posts

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top