News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রে ফের ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী রাউত, বললেন শিবসেনার জন্ম ক্ষমতার জন্য নয়
Image

মহারাষ্ট্রে ফের ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী রাউত, বললেন শিবসেনার জন্ম ক্ষমতার জন্য নয়

মুম্বই, ৩০ জুন (হি.স.): মহারাষ্ট্রে পুনরায় ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। বৃহস্পতিবার সঞ্জয় রাউত বলেছেন, “শিবসেনার জন্ম ক্ষমতার জন্য নয়, ক্ষমতার জন্ম শিবসেনার জন্য।” মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে উদ্ধব ঠাকরের ইস্তফা মেনে নিতে পারছেন না বলেও জানিয়েছেন সঞ্জয় রাউত। তাঁর কথায়, “বুধবার যখন উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তখন আমরা আবেগপ্রবণ হয়েছিলাম।”

বৃহস্পতিবার সকালে সঞ্জয় রাউত বলেছেন, “শিবসেনার জন্ম ক্ষমতার জন্য নয়, ক্ষমতার জন্ম শিবসেনার জন্য। এটাই সর্বদা বালাসাহেব ঠাকরের মন্ত্র। আমরা আবার কাজ করব এবং নিজেরাই ক্ষমতায় আসব।” উদ্ধবের ইস্তফা দেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, “বুধবার যখন উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তখন আমরা আবেগপ্রবণ হয়েছিলাম। উদ্ধব ঠাকরের প্রতি সবারই আস্থা আছে; প্রতিটি বর্ণ ও ধর্মের মানুষ তাঁকে সমর্থন করেন। সোনিয়া গান্ধী ও শরদ পওয়ার তাঁর ওপর আস্থা রেখেছেন।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top