News Flash

  • Home
  • খেলা
  • Cricket:মহিলা ক্রিকেটারদের প্রস্তুতি শিবির
Image

Cricket:মহিলা ক্রিকেটারদের প্রস্তুতি শিবির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। মহিলা ক্রিকেটারদেরও ডাকা হয়েছে প্রস্তুতি শিবিরের জন্য। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ তথা সিনিয়র মহিলা ক্রিকেটারদের নিয়ে প্রিপারেটরি ক্যাম্প শুরু হতে যাচ্ছে। টিসিএ থেকে যথারীতি অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটার হিসেবে ৩৪ জনকে ডাকা হয়েছে। এদিকে সিনিয়র এবং অনূর্ধ্ব-২৩ মহিলা ক্রিকেটার হিসেবে ৪০ জনকে ডাকা হয়েছে। এই প্রস্তুতি শিবিরে প্রধান কোচ হিসেবে থাকবেন শ্রাবণী দেবনাথ। এছাড়া, সাপোর্ট স্টাফ হিসেবে কোচ রুমা দাস, নারায়ণ চন্দ্র দেব, দেবব্রত চৌধুরী, ট্রেইনার সুখেন্দু দে, বাপি বিশ্বাস, চিকিৎসক ডা: মঞ্জরী সূত্রধর, টিম ম্যানেজার অনামিকা দেবনাথ- এর নাম ঘোষণা করা হয়েছে। বাছাইকৃত অনূর্ধ্ব ১৯ অনূর্ধ্ব ২৩ ও সিনিয়র মহিলা ক্রিকেটারদের তিন জুলাই, রবিবার বিকেল তিনটায়, এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top