News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Malaria:আঠারমুড়া এডিসি ভিলেজে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, আক্রান্ত টিএসআর জওয়ানরা
Image

Malaria:আঠারমুড়া এডিসি ভিলেজে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, আক্রান্ত টিএসআর জওয়ানরা

তেলিয়ামুড়া, ২৯ জুন৷৷ ফের পাহাড়ি জনপদে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দু’জন টি.এস.আর জওয়ান৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের আঠারোমুড়া এ.ডি.সি ভিলেজের ৪১ মাইলস্থিত সুকদেববাড়ি এলাকায়৷ ক্যাম্পে থাকা জওয়ানদের ছাড়াও ওই এলাকায় বসবাসকারীদের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানা গেছে৷ 

উল্লেখ্য, বর্ষার মৌরসুম শুরু হতেই পাহাড়ি জনপদে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করে৷ বিনা চিকিৎসায় এই মরণব্যাধি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে চিরতরে বিদায় নিতে হয়েছে অনেক গিরিবাসীদের৷ কারণ স্বাস্থ্য পরিষেবার অভাব অন্যদিকে সচেতনতা মূলক কোন শিবির না করার কারণে এই মরণব্যাধি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হতে হচ্ছে৷ বিশেষ করে অপরিস্রুত পানীয় জল ব্যাবহার করার ফলে জল বাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়৷ 

টি.এস.আর ১০ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় থাকা জওয়ানদের মধ্যে দুজন জওয়ান নক্ষত্র রিয়াং এবং রঞ্জিত বর্মন কিছুদিন ধরে জ্বর নিয়ে ভুগছিল৷ বুধবার তাদের শারীরিক অবস্থা অবনতি হওয়াতে তাদেরকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের রক্তের নমুনা পরীক্ষা করে জানতে পারে দুজনই ম্যালেরিয়া আক্রান্ত৷ টিএসআর ক্যাম্প ছাড়াও ওই এলাকার বসবাসকারী অন্যান্য গিরিবাসীদের মধ্যেও জ্বর সহ জল বাহিত নানা রোগে প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ কিছুদিনের মধ্যে যদি ওই এলাকায় স্বাস্থ্য শিবির না করা হয় তবে রোগে আক্রান্তের সংখ্যা  তীব্রতর হতে পারে৷ এখন দেখার বিষয় তেলিয়ামুড়া মহাকুমার স্বাস্থ্য দপ্তর ওই এলাকায় স্বাস্থ্য শিবির করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন৷

Releated Posts

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top