News Flash

  • Home
  • খেলা
  • Longtarai :লংতরাই ভ্যালিতে ক্রিকেট বৃষ্টিতে পন্ড, রানের গড়ে বুলেট ক্লাব ফাইনালে
Image

Longtarai :লংতরাই ভ্যালিতে ক্রিকেট বৃষ্টিতে পন্ড, রানের গড়ে বুলেট ক্লাব ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ২৯ জুন।। প্রত্যাশিতভাবেই বুলেট ক্লাব ফাইনালে পৌঁছুলো। বৃষ্টিতে পন্ড দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। রান রেটের গ্যাড়াকলে পিছিয়ে থাকায়, বিদায় কল্পতরু ট্রাস্টের। লংতরাই ভ্যালি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে। প্রথম সেমিফাইনালে মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইয়ং ব্লাড ক্লাব ভিজেডি মেথডে ৮ উইকেটের ব্যবধানে আইতরমা ক্লাবকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। আজ, বুধবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বুলেট ক্লাব ও কল্পতরু ট্রাস্টের খেলাটি বৃষ্টিতে মাঝপথে পন্ড হয়েছে। তবে নেট রান রেইটের হিসেবে বুলেট ক্লাবকে ফাইনালে খেলার টিকিট দেওয়া হয়েছে। ম্যাচ ভেস্তে যাওয়ার আগে বুলেট ক্লাব প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ২৩.৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করেছিল। খেলা ছিল হকো তুইসা গভর্মেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে বৃষ্টিতে ব্যাঘাত তৈরি হওয়ায় ১২ ওভার কমিয়ে আগে থেকেই ৩৮-এ স্থির করা হয়। তবে, ২৩.৪ ওভার খেল বুলেট ক্লাব চার উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। অতঃপর সময় গড়িয়ে গেলেও পুনরায় খেলা পরিচালনার কোনও সুযোগ তৈরি হয়নি। ম্যাচ ভেস্তে যায়। পূর্বতন খেলাগুলির রান রেটের হিসেবে বুলেট ক্লাবকে ছাড়পত্র দেয়া হয় ফাইনালে খেলার। বুলেট ক্লাবের ফারাজ আহমেদের ৯৫ রান এবং ওপেনার বিশ্বজিৎ দাসের ৪৯ রান উল্লেখযোগ্য ছিল। ফারাজ ৫৩ বল খেলে ছটি বাউন্ডারি ও দশটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯৫ রান সংগ্রহ করে। ওপেনার বিশ্বজিৎ ৬১ বল খেলে ৫টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৪৯ রানে অপরাজিত থাকেন।
কল্পতরু ট্রাস্টের জগত বিলাস চাকমা দুটি এবং রজত দে ও সৌরভ চাকমা একটি করে উইকেট পেয়েছিল। লাগাতার বর্ষার জন্য ফাইনাল ম্যাচটি আয়োজনের বিষয়ে উদ্যোক্তারা দু-তিনদিন সময় চেয়ে নিয়েছে। ইয়ং ব্লাড ক্লাব ও বুলেট ক্লাবের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আগামী ৩ জুলাই হওয়ার কথা রয়েছে।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top