News Flash

  • Home
  • দিনের খবর
  • চোখের জলে কানহাইয়াকে বিদায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক গেহলটের
Image

চোখের জলে কানহাইয়াকে বিদায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক গেহলটের

জয়পুর ও উদয়পুর, ২৯ জুন (হি.স.): উদয়পুরের কানহাইয়া লালকে চোখের জলে বিদায় জানালেন পরিজনরা। মঙ্গলবার উদয়পুরের মালদাস এলাকায় দুই আততায়ীকে গলা কেটে খুন করেছে পেশায় দর্জি কানহাইয়াকে। বুধবার তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে, সেখানেই তাঁকে চোখের জলে বিদায় জানানো হয়। এদিকে, কানহাইয়া লালকে খুনের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, এটি কোনও সাধারণ ঘটনা নয়। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই মামলাটি খতিয়ে দেখব।

মৃত কানহাইয়া লালের পরিবারকে ৩১ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন উদয়পুরের বিভাগীয় কমিশনার রাজেসনদর ভাট। উদয়পুরের পুলিশ সুপার মনোজ কুমার জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনের ওপর আস্থা রাখার জন্য আমি সকলের কাছ অনুরোধ করছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া বলেছেন, “তাঁকে নিরাপত্তা দেওয়া উচিত ছিল পুলিশের, সম্পূর্ণ ব্যর্থতা পুলিশের।” কাটারিয়া এদিন উদয়পুরের এম বি সরকারি হাসপাতালে গিয়ে কানহাইয়ার পরিজনদের সঙ্গে দেখা করেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top