News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৬তম উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা কমিশনের, ভোট ৬ আগস্ট
Image

১৬তম উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা কমিশনের, ভোট ৬ আগস্ট

নয়াদিল্লি, ২৯ জুন (হি. স.) : ভারতের ১৬তম উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দিল নির্বাচন কমিশন। আগামী ৬ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল পাঁচটার পর ফলাফল ঘোষণা দেবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৫ জুলাই দেশের ১৬তম উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। ১৯ জুলাই মনোনয়ন পত্র জমা অন্তিম তারিখ ধার্য করা হয়েছে। ২০ জুলাই মনোনয়ন পত্র স্ক্রুটিনি করা হবে। ২২ জুলে প্রার্থীপদ প্রত্যাহারের দিন ধার্য করেছে কমিশন। ৬ আগস্ট দেশের ১৬তম উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ওইদিনই ফলাফলও ঘোষণা দেবে নির্বাচন কমিশন।

ভারতীয় সংবিধানের ৬৬ নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভা এবং লোকসভার সদস্যদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার রয়েছে। সে মোতাবেক ১৬তম উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সদস্য, ১২ জন মনোনীত সদস্য এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সদস্য ভোট দেবেন। দুই সভা মিলিয়ে ৭৮৮ জন উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গোপন ব্যালট পেপারে তাঁরা ভোট দেবেন। 

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top