News Flash

  • Home
  • দেশ
  • ৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে বর্ষা আগমণের সম্ভাবনা : আইএমডি
Image

৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে বর্ষা আগমণের সম্ভাবনা : আইএমডি

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): বর্ষার জন্য যাবতীয় প্রতীক্ষা শেষ হতে চলেছে দিল্লিবাসীর। আবহাওয়া অনুকূল হলে ৩০ জুনের মধ্যেই দিল্লিতে ঢুকে পড়বে বর্ষা, ৩০ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বর্ষার বৃষ্টিতে ভিজতে পারে রাজধানী। মঙ্গলবার এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। দিল্লিতে সাধারণত ২৭ জুন প্রবেশ করে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, এবার একটু দেরিতেই বর্ষায় দাক্ষিণ্য পেতে চলেছে রাজধানী।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর আবহবিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন, ৩০ জুন দিল্লিতে ভাল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বৃহস্পতিবার অথবা শুক্রবার বর্ষার আগমণ হতে পারে। তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তর প্রদেশে বর্ষার অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল। এই অঞ্চলে পূর্বের বাতাস, আর্দ্রতা অনুপ্রবেশ এবং সংবহনশীল কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। আবহবিজ্ঞানী আর কে জেনামানি বলেছেন, “আমরা আশা করছি আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির অবশিষ্ট অংশে বর্ষার আরও অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল থাকবে।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top