News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death:হাপানিয়ায় নেশা মুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
Image

Death:হাপানিয়ায় নেশা মুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

আগরতলা, ২৭ জুন৷৷  ফের নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে৷ মৃত যুবকের নাম প্রশান্ত মালাকার৷ বয়স ২৬ বছর৷ সোমবার বিকেল নাগাদ হাপানিয়া হাসপাতালে মৃত্যু হয়েছে তার৷ 

ঘটনার বিবরণে প্রকাশ, প্রশান্ত মালাকার নেশায় আসক্ত হয়ে যাওয়ায় পরিবারের লোকজন তাকে ডুকলি নিউ জীবন জ্যোতি নেশামুক্তি কেন্দ্রে পাঠায়৷ তার বাবার বক্তব্য অনুযায়ী, একমাস পর তিনি গত ৭ তারিখ তাকে দেখতে গেলে  দেখেন তার ছেলে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে৷ তাকে বাড়ি নিয়ে আসবেন বলেও কথা হয়েছিল তাদের৷  এরপর থেকেই নাকি তার উপর প্রচন্ড মারধর শুরু করা হয়৷ 

তার বাবার দাবি তাকে মারতে মারতে একটি পা প্রায় নিস্তেজ করে ফেলে৷ এদিকে গত শনিবার তাকে প্রচন্ড মারধরের পর আহত অবস্থায় হাপনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ সোমবার বিকেলে তার মৃত্যু ঘটেছে হাসপাতালেই৷ এদিকে প্রশান্ত মালাকারের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে৷ কিছুদিন পর পরই নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে আসায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নেশামুক্ত কেন্দ্রের রোগীদের আত্মীয় পরিজনেরা৷

Releated Posts

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top