News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam:অসম : উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখায় পাশের হার ৯২.১৯ শতাংশ, শীর্ষে ধৃতিরাজ বাস্তব কলিতা
Image

Assam:অসম : উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখায় পাশের হার ৯২.১৯ শতাংশ, শীর্ষে ধৃতিরাজ বাস্তব কলিতা

গুয়াহাটি, ২৭ জুন (হি.স.) : মোট ৪৯১ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখায় মেধা তালিকায় প্ৰথম স্থান দখল করেছেন দরঙের দেওমরনৈ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ধৃতিরাজ বাস্তব কলিতা। মেধা তালিকায় এছাড়া প্রথম দশে স্থান দখল করেছেন ২০ জন।

আজ সকাল ৯.০০টা বাজার সঙ্গে সঙ্গে ১৬টি ওয়েবসাইটে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (এএইচএসইসি) পরিচালিত ২০২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার চূড়ান্ত পরীক্ষার ফলাফল এক সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। ঘোষিত বিজ্ঞান শাখায় ৩৩,৫৩৪ জনের মধ্যে পাশ করেছেন ৩০,৯১৫ জন। উত্তীৰ্ণের হার ৯২.১৯ শতাংশ। বিজ্ঞানে প্ৰথম বিভাগে ২০,১৭১, দ্বিতীয় বিভাগে ৯,৮৩৩ এবং তৃতীয় বিভাগে উত্তীৰ্ণ হয়েছেন ৯১১ জন। পাশের হার ৯২.১৯ শতাংশ।

ঘোষিত ফলাফল অনুযায়ী ধৃতিরাজ বাস্তব কলিতা প্রথম স্থান দখলের পাশাপাশি দ্বিতীয় হয়েছেন ডিব্ৰুগড়ের সল্ট ব্ৰুক অ্যাকাডেমির অলঙ্কৃতা গৌতম বরুয়া। তাঁর প্রাপ্ত মোট নম্বর ৪৮৮।

৪৮৬ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন নগাঁওয়ের কনসেপ্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের সুরজিৎ সূত্ৰধর।

৪৮২ নম্বর পেয়ে চতুৰ্থ স্থান দখল করেছে দুজন। তাঁরা নগাঁওয়ের কনসেপ্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ঋত্বিক কুমার সূত এবং নগাঁওয়ের রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের আলড্ৰিন নাথ।

পঞ্চম স্থানও দুজনের দখলে গেছে। যৌথভাবে ৪৮১ নম্বর পেয়ে পঞ্চম হয়েছেন ডিব্ৰুগড়ের সল্ট ব্ৰুক অ্যাকাডেমির আইমন সোয়াইব এবং নগাঁওয়ের কনসেপ্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের রোহন শইকিয়া।

৪৭৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান লাভ করেছে ডিব্ৰুগড়ের ড. রাধাকৃষ্ণণ স্কুল অব আৰ্টস, কমাৰ্চ অ্যান্ড সায়েন্স-এর অভিলাষ দত্ত।

৪৭৭ নম্বর পেয়ে সপ্তম স্থান দখল করেছেন দুই ছাত্র। কামরূপের দমদমা হায়ার সেকেন্ডারি স্কুলের দেবব্ৰত কলিতা এবং নগাঁওয়ের রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের বৈভব সনোয়াল।

অষ্টম স্থান দখল করেছে যোরহাটের প্ৰজ্ঞা অ্যাকাডেমির গৌরাঙ্গ ভূঞা। গৌরাঙ্গের মোট প্রাপ্ত নম্বর ৪৭৬।

৪৭৫ নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে চারজন। তাঁরা বরপেটার কৃষ্ণকান্ত সন্দিকৈ সিনিয়র সেকেন্ডারি স্কুলের সপ্তঋষি কলিতা, নগাঁওয়ের কনসেপ্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের দেবাশিস শৰ্মা, নগাঁওয়ের রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই ছাত্র যথাক্রমে বিক্ৰম নাথ ও প্ৰীতম সরকার।

৪৭৪ নম্বর পেয়ে দশম স্থান দখল করেছে পাঁচ জন। তাঁরা বরপেটার ভবানীপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুরজিত সাহা, ডিব্ৰুগড়ের ড. রাধাকৃষ্ণণ স্কুল অব আৰ্টস, কমাৰ্চ অ্যান্ড সায়েন্স-এর অন্তরীক্ষা মজুমদার, যোরহাটের প্ৰজ্ঞা অ্যাকাডেমির দুজন যথাক্রমে দেবজ্ঞান বরদলৈ ও কৃষণ হরলালকা এবং গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের বেদান্ত শৰ্মা।

Releated Posts

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top