News Flash

  • Home
  • দেশ
  • Agneepath :অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় তিনদিনে ৫৭ হাজার আবেদন
Image

Agneepath :অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় তিনদিনে ৫৭ হাজার আবেদন

নয়াদিল্লি, ২৭ জুন ( হি. স.) : মাত্র তিনদিনে অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় জমা পড়ল ৫৭ হাজার আবেদন। রেজিস্ট্রেশন শুরু হয়েছিল গত শুক্রবার থেকে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ভরত ভূষণ টুইটে জানান, এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত বায়ুসেনার পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন প্রায় ১ লক্ষ পড়ুয়া। অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে আন্দোলনের পড়েও মাত্র তিনদিনে এত আবেদনপত্র জমা পড়ায় স্বস্তিতে কেন্দ্র।

বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে শূন্যপদ তিন হাজার। আগামী ৫ জুলাই আবেদনের শেষদিন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত ১৪ জুন অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন। তার পরই দেশজুড়ে এনিয়ে সেনায় চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ট্রেন পোড়ানো, বাস ভাঙুচুর-সহ বহু সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। পরিস্থিতি সামাল দিতে সশস্ত্র বাহিনী ও অসম রাইফেলসে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করে কেন্দ্র।
বিজেপি শাসিত কয়েকটি রাজ্য ঘোষণা করেছে, পুলিশের চাকরিতে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে।অগ্নিপথ প্রকল্পের অধীনে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের ভারতীয় তরুণ-তরুণীদের চার বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। বছরে ৪৫ হাজার তরুণ-তরুণীকে নেওয়া হবে অগ্নিপথ প্রকল্পে। মেয়াদ শেষে ২৫ শতাংশ সেনাকে সরাসরি সেনাবাহিনীতে স্থায়ী পদে নিয়োগ করা হবে। বাকি ৭৫ শতাংশকে এককালীন আর্থিক সাহায্য করে কার্যত বিদায় দেওয়া হবে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top