News Flash

  • Home
  • বিদেশ
  • মুম্বই হামলায় জড়িত সন্ত্রাসবাদীকে ১৫ বছরের কারাদণ্ড পাকিস্তানে
Image

মুম্বই হামলায় জড়িত সন্ত্রাসবাদীকে ১৫ বছরের কারাদণ্ড পাকিস্তানে

লাহোর, ২৫ জুন ( হি. স.) : পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত ভারতের মুম্বই হামলার হ্যান্ডলার সাজিদ মজিদ মীরকে সন্ত্রাসবাদীদের অর্থ সহায়তার দায়ে ১৫ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে। লস্কর এবং জামাত-উদ-দাওয়া সম্পর্কিত সন্ত্রাসবাদীদের অর্থ সহায়তা মামলায় এক আইনজীবী এই খবর দিয়েছেন।

এই আইনজীবীর মতে, এবছরের এপ্রিলে গ্রেফতার হওয়ার পর থেকে মীর কোট লাখপত জেলে বন্দি রয়েছেন। সন্ত্রাসবিরোধী আদালত সন্ত্রাসী সাজিদ মজিদ মীরকে ৪ লাখ টাকারও বেশি জরিমানা করেছে। অন্যদিকে, পাকিস্তানের পঞ্জাব পুলিশের অ্যান্টি-টেররিজম ডিপার্টমেন্ট সাজিদ মাজিদ মীরের সাজা নিয়ে কোনও তথ্য দেয়নি।
এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কোট লাখপত কারাগারের একটি বদ্ধঘরে এই মামলার শুনানি হয়। সেখানে গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে, পাকিস্তান ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বলেছে, তারা সাজিদ মীরকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে মামলা করেছে।

Releated Posts

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026
Scroll to Top