News Flash

  • Home
  • দিনের খবর
  • লুধিয়ানায় বস্ত্রবিপণীতে ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

লুধিয়ানায় বস্ত্রবিপণীতে ভয়াবহ আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা

লুধিয়ানা, ২৪ জুন (হি.স.): পঞ্জাবের লুধিয়ানায় ভয়াবহ আগুন লাগল একটি বস্ত্রবিপণীতে। শুক্রবার সকালে লুধিয়ানার মডেল টাউনে চার খাম্বা রোডের ওপর অবস্থিত বস্ত্রবিপণীতে আগুন লাগে। তিন-তলা বিল্ডিংয়ে অবস্থিত ‘লাকি টাওয়েল হাউস’ নামক ওই বস্ত্রবিপণীতে আগুনে পুড়ে গিয়েছে প্রচুর জামাকাপড়। সকাল দশটা নাগাদ ওই বস্ত্রবিপণীতে আগুন লাগে। গ্রাউন্ড ফ্লোরে প্রথমে আগুন দেখা যায়, দোকানের মালিক ও কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা আগুন নেভাতে পারেননি।

এরপর খবর দেওয়া হয় দমকলে, ততক্ষণে লক্ষাধিক টাকার বিভিন্ন ব্র্যান্ডের জামাকাপড় পুড়ে যায়। খবর পাওয়ার পর আগুন নেভাতে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে দমকল।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top