News Flash

  • Home
  • মুখ্য খবর
  • By-Election :ত্রিপুরায় উপনির্বাচন : সিপিএম ও কংগ্রেস মিলিতভাবে প্ররোচনা দিয়ে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিল, অভিযোগ বিজেপির
Image

By-Election :ত্রিপুরায় উপনির্বাচন : সিপিএম ও কংগ্রেস মিলিতভাবে প্ররোচনা দিয়ে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিল, অভিযোগ বিজেপির

আগরতলা, ২৩ জুন(হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনে সিপিএম ও কংগ্রেস মিলিতভাবে প্ররোচনা দিয়ে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিল। মানুষ দৃঢ়তার সাথে ভোটদানে অংশগ্রহণ করেছেন। তাই বিজেপি প্রচুর ভোটের ব্যবধানে চারটি আসনেই জয়ী হবে। আজ সাংবাদিক সম্মেলনে দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বলেন বিজেপি প্রদেশ সহ সভাপতি রাজীব ভট্টাচার্য। তাঁর কটাক্ষ, কংগ্রেস পুন:ভোটের দাবি জানিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এদিন তিনি বলেন, আজ ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। চারটি আসনেই অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। তাই, সমস্ত বিজেপি কার্যকর্তা এবং নির্বাচন কমিশনের সাথে যুক্ত সাধারণ ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।

তাঁর দাবি, উপনির্বাচনে সিপিএম এবং কংগ্রেস মিলিতভাবে প্ররোচনা দিয়ে ব্যাঘাত ঘটতে চেষ্টা করেছিল। কিন্ত, মানুষ দৃঢ়তার সাথে ভোটদানে অংশগ্রহণ করেছেন। ফলে, চারটি আসনেই বিজেপি প্রচুর ভোটের ব্যবধানে জয়ী হবে, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

তিনি বলেন, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে অস্ত্র নিয়ে বিজেপি কার্যকর্তাদের উপর হামলার চেষ্টা হয়েছিল। পুলিশ সেই অস্ত্র উদ্ধার করেছে। ওই ঘটনায় সিপিএম এবং কংগ্রেসের প্ররোচনার প্রমাণ মিলেছে। তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেস পুন:ভোটের দাবি জানিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।সাথে তিনি যোগ করেন, কিছু স্থানে সন্ত্রাসের ভুয়ো খবর ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। বিজেপি সমস্ত কিছুর খবর সংগ্রহ করছে। তবে, সুরমা বিধানসভা কেন্দ্রে ছয় জন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন। পুলিশ ওই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top