News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Four Minors Rescued :বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে উত্তরপূর্ব সীমান্ত রেলের সুরক্ষা বাহিনীর হাতে উদ্ধার চার অপ্রাপ্তবয়স্ক
Image

Four Minors Rescued :বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে উত্তরপূর্ব সীমান্ত রেলের সুরক্ষা বাহিনীর হাতে উদ্ধার চার অপ্রাপ্তবয়স্ক

গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন রেল স্টেশনে নিয়মিত তল্লাশি চালানোর সময় রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) চারজন অপ্রাপ্তবয়স্ককে উদ্ধার করেছে। নিরাপদ আশ্রয় ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত অপ্রাপ্তবয়স্কদের তাদের অভিভাবক এবং চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, গত ২০ জুন নিউ জলপাইগুড়ির মেরি সহেলির একটি আরপিএফ টিম নিউ জলপাইগুড়ি স্টেশনে তল্লাশি চালানোর সময় একটি অপ্রাপ্তবয়স্ক ছেলেকে উদ্ধার করে। এছাড়া ২১ জুন আরপিএফ-এর মেরি সহেলি/নিউ জলপাইগুড়ির একই দল নিউ জলপাইগুড়ি স্টেশনে তল্লাশি চালানোর সময় একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করে। পরে তাদের রেলওয়ে চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়।

২১ তারিখের একটি ঘটনায় ডিমাপুরের আরপিএফ টিম নিজেদের কর্তব্য পালন করার সময় ডিমাপুর স্টেশন থেকে একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করে। পরে তাকে ডিমাপুরের রেলওয়ে চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া, ২১ তারিখে অন্য আরেকটি ঘটনায় কাটিহারের (ইস্ট) একটি আরপিএফ টিম কাটিহার স্টেশনে তল্লাশি চালানোর সময় একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করে। পরে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে তার পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হয়।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে “মেরি সহেলি”-র অধীনে একটি নতুন উদ্যোগ সূচনা করা হয়েছে এবং মহিলা ও শিশু যাত্রীদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে এবং যে কোনও জরুরিকালীন সময়ে ১৩৯ হেল্পলাইন নম্বর ব্যবহার করার জন্য দিনরাত ২৪ ঘণ্টা সক্রিয় রাখা হয়েছে।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top