News Flash

  • Home
  • দিনের খবর
  • Rahul Gandhi: বিজেপির বিরুদ্ধে তোপ রাহুলের, বললেন সেনাবাহিনীকে দুর্বল করছে তাঁরা
Image

Rahul Gandhi: বিজেপির বিরুদ্ধে তোপ রাহুলের, বললেন সেনাবাহিনীকে দুর্বল করছে তাঁরা

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেছেন, “তাঁরা (বিজেপি) দেশের সেনাবাহিনীকে দুর্বল করছে, আবার নিজেদের জাতীয়তাবাদী বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নিতে হবে। দেশকে শক্তিশালী করার জন্য সত্যিকারের দেশপ্রেম প্রয়োজন, ভারতের তরুণ প্রজন্ম সে বিষয়ে সচেতন। এই প্রকল্পকে বাতিল হওয়া নিশ্চিত করব আমরা।”

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে দু’সপ্তাহে পাঁচ বার প্রায় ৫০ ঘণ্টা জেরা করেছে ইডি। এ প্রসঙ্গে এদিন রাহুল গান্ধী বলেছেন, ইডি এবং এই ধরনের সংস্থা আমাকে প্রভাবিত করতে পারবে না, এমনকি যে অফিসাররা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, তাঁরাও বুঝতে পেরেছেন কংগ্রেসের কোনও নেতাকে ভয় দেখানো যায় না এবং দমন করা যায় না। রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “তাঁরা (বিজেপি) ‘এক পদ, এক পেনশন’ নিয়ে কথা বলত, কিন্তু এখন ‘নো র‍্যাঙ্ক অ্যান্ড নো পেনশন’। যুবকরা কঠোর পরিশ্রম করবে এবং তাঁদের বাড়িতে ফিরে যাবে। একবার তাঁরা অবসর গ্রহণ করলে, তাঁরা কোনও চাকরি পাবে না।”

Releated Posts

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top