News Flash

  • Home
  • ত্রিপুরা
  • TMC :টিএমসিতে আন্দোলনরত ইন্টার্নরা ঘেরাও করলেন সোসাইটির সিইও-কে
Image

TMC :টিএমসিতে আন্দোলনরত ইন্টার্নরা ঘেরাও করলেন সোসাইটির সিইও-কে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷  দীর্ঘ ৮ দিন ধরে কর্মবিরতির ডাক দিয়েছেন ত্রিপুরা মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা৷ তবে আটদিন ধরে তারা কর্মবিরতি অব্যাহত রাখলেও কোন হেলদোল নেই কর্তৃপক্ষের৷ সোমবার শেষ পর্যন্ত সোসাইটির সিইও-কে ঘেরাও করলেন ইন্টার্ণ ডাক্তাররা৷ মূলত সাম্মানিক ভাতা বৃদ্ধি, হোস্টেলের ফি মুকুব করা এবং দূরে কোথাও ডিউটি থাকলে তাদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন ইন্টার্ণ ডাক্তাররা৷ তবে ডাক্তারদের অভিযোগ কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি তাদের সঙ্গে কোনো কথাবার্তা বলা হচ্ছে না৷ বিভিন্ন মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হলেও তারা সরাসরি তাদের সঙ্গে কোনো বোঝাপড়া করছেন না৷ আরও অভিযোগ উপ নির্বাচনের জন্য নাকি তাদের বেতন-ভাতা এখন বাড়ানো সম্ভব নয়৷ উপ নির্বাচনের পর বিষয়টি নিয়ে চিন্তা করা হবে বলে তাদের বলা হচ্ছে৷ সেখানে ইন্টার্ণ ডাক্তাররা  প্রশ্ণ তুলছেন উপনির্বাচনের সঙ্গে তাদের বেতন-ভাতা বৃদ্ধি করার কি সম্পর্ক রয়েছে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top