News Flash

  • Home
  • দেশ
  • Lt Gen Anil Puri : ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি-নির্ভর, তরুণ প্রজন্মই ভরসা : লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী
Image

Lt Gen Anil Puri : ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি-নির্ভর, তরুণ প্রজন্মই ভরসা : লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): ভবিষ্যতে দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে প্রযুক্তির উপরে নির্ভর করেই এগোতে হবে, এমনটাই জানালেন ভারতীয় সেনা বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী। রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘‘প্রযুক্তির ব্যাপারে তরুণ প্রজন্ম অনেক বেশি সড়গড়। সে কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

অগ্নিপথ নিয়োগ প্রকল্পের স্বপক্ষে রবিবার সাংবাদিক বৈঠক করেন ভারতীয় সেনার তিন বাহিনী— পদাতিক, বায়ুসেনা এবং নৌসেনার শীর্ষকর্তারা। লেফটেন্যান্ট জেনারেল অনিলের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী, এয়ার মার্শাল এসকে ঝা। অনিল পুরী বলেন, ‘‘আমরা বাহিনীতে তারুণ্য চেয়েছিলাম। সেনাবাহিনীতে ‘যোশ’ আর ‘হোশ’ (অর্থাৎ জেদ আর সচেতনতার)-এর যৌথ প্রকাশ চেয়েছিলাম। তাই সব দিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
তিনি জানিয়েছেন, প্রায় ১৭,৬০০ জন প্রতি বছর তিনটি পরিষেবা থেকে সময়ের আগেই অবসর নিচ্ছেন। অবসর নেওয়ার পর তারা কী করবেন তা কেউ কখনও জিজ্ঞাসা করার চেষ্টা করেনি। এই সংস্কার দীর্ঘদিন ধরেই ঝুলে ছিল। আমরা এই সংস্কারের মাধ্যমে তারুণ্য এবং অভিজ্ঞতা আনতে চাই। বর্তমানে প্রচুর সংখ্যক জওয়ান তাদের ৩০-এর দশকে এবং অফিসাররা অতীতের তুলনায় অনেক পরে কমান্ড পাচ্ছেন।”

অনিল পুরী আরও বলেছেন, ‘অগ্নিবীর’রা সিয়াচেন এবং অন্যান্য এলাকায় একই ভাতা পাবে যা বর্তমানে নিয়মিত সৈন্যদের জন্য প্রযোজ্য। চাকরির শর্তে তাঁদের প্রতি কোনও বৈষম্য নেই। দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করলেন ‘অগ্নিবীর’ কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন। অদূর ভবিষ্যতে আমাদের ‘অগ্নিবীর’ গ্রহণের পরিমাণ ১.২৫ লক্ষে উন্নীত হবে এবং ৪৬ হাজারে থাকবে না যা বর্তমান চিত্র।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top