News Flash

  • Home
  • দেশ
  • Agneepath : অগ্নিপথ-বিক্ষোভে বাতিল একগুচ্ছ ট্রেন, সময় পরিবর্তন কয়েকটির
Image

Agneepath : অগ্নিপথ-বিক্ষোভে বাতিল একগুচ্ছ ট্রেন, সময় পরিবর্তন কয়েকটির

কলকাতা, ১৯ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরোধিতায় রবিবারও স্বাভাবিক হল না ট্রেন পরিষেবা। বিভিন্ন রাজ্যে অশান্ত ও অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ায় গত তিন দিন ধরেই একগুচ্ছ ট্রেন বাতিল, ট্রেনের সময় পরিবর্তন এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার পথে হাঁটতে হয়েছে রেলকে। যাত্রী স্বার্থ এবং নিরাপত্তার কথা ভেবে রবিবারও বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল এবং সময় পরিবর্তন করেছে পূর্ব-মধ্য রেল।

এক বিজ্ঞপ্তি জারি করে পূর্ব-মধ্য রেল জানিয়েছে, বিক্ষোভের জেরে বাতিল করা হয়েছে ১৩৫৪৫ আসানসোল-গয়া এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা-জয়নগর এক্সপ্রেস, ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস, ১৩৪০১ ভাগলপুর-দানাপুর এক্সপ্রেস, ১৩৪১৯ ভাগলপুর-মুজফফরপুর এক্সপ্রেস, ১৫৫৫৩ ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস, ১৩৪০৪ ভাগলপুর-রাঁচী বনাঞ্চল এক্সপ্রেস এবং ১৩৪১৫ মালদহ টাউন-পটনা এক্সপ্রেস। এ ছাড়াও বাতিল করা হয়েছে, ১৫০৪৯ কলকাতা-গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, ১৮৬০৪ গোড্ডা-রাঁচী এক্সপ্রেস, ১৩৩১৯ দুমকা-রাঁচী এক্সপ্রেস, ১৩৫৫৩ আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস। বাতিল করা হয়েছে ০৩৫৭৩ জসিডি-কিউল মেমু প্যাসেঞ্জার।

এ ছাড়াও বাতিল করা হয়েছে, ১৩০২১ হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেস, ১৩২০৭ জসিডি-পটনা এক্সপ্রেস, ১৩১৮৫ শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস, ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস, ১৩০০৯ হাওড়া-যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস, ১২৩৫১ রাজেন্দ্রনগর (টি) এক্সপ্রেস, ১৩১৫৫ কলকাতা-সীতামঢ়ী মিথিলাঞ্চল এক্সপ্রেস, ১৩০১৯ হাওড়া-কাঠগুদাম বাঘ এক্সপ্রেস, ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস, ১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস, ০৩১৩১ শিয়ালদহ-গোরক্ষপুর এক্সপ্রেস।প্রসঙ্গত, অগ্নিপথের বিক্ষোভ ছড়িয়েছে দেশের ১৩টি রাজ্যে। বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে ট্রেনে ভাঙচুর, আগুন এবং স্টেশনে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top