News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: শোপিয়ানে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, মিলল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Image

Encounter: শোপিয়ানে এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, মিলল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ১৫ জুন (হি.স.): সন্ত্রাস-দমন অভিযানে কাশ্মীরে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনী নিকেশ করেছে দুই সন্ত্রাসবাদীকে। শোপিয়ান জেলার কাঞ্জিউলার এলাকার ঘটনা। নিহত জঙ্গিদের নাম-শোপিয়ানের জান মহম্মদ লোনে ও তুফাইল গনাই। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, গত ২ জুন কুলগাম জেলায় ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারকে হত্যার ঘটনায় জড়িত ছিল জঙ্গি জান মহম্মদ লোনে। এনকাউন্টারস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার কাঞ্জিউলার এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন সন্ত্রাসবাদী। জঙ্গিদের গতিবিধির টের পাওয়ার পর মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন জঙ্গিরা প্রথমে গুলি চালায়, সুরক্ষা বাহিনী পাল্টা জবাব ফিরিয়ে দেয়। গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দুই জঙ্গি। বুধবার সকালে কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের নাম-জান মহম্মদ লোনে ও তুফাইল গনাই। ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারকে হত্যার ঘটনায় জড়িত ছিল জঙ্গি জান মহম্মদ লোনে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top