News Flash

  • Home
  • দিনের খবর
  • Aaditya Thackeray in Ayodhya: অযোধ্যায় আদিত্য ঠাকরে; বললেন রাজনৈতিক নয়, এটি তাঁর আস্থা ও বিশ্বাসের সফর
Image

Aaditya Thackeray in Ayodhya: অযোধ্যায় আদিত্য ঠাকরে; বললেন রাজনৈতিক নয়, এটি তাঁর আস্থা ও বিশ্বাসের সফর

অযোধ্যা, ১৫ জুন (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় হনূমান গর্হি মন্দিরে পূজার্চনা করলেন শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। আরতি করেছেন ইসকন মন্দিরেও। আদিত্য জানিয়েছেন, এটি তাঁর রাজনৈতিক সফর নয়, আস্থা ও বিশ্বাসের সফর। বুধবার সকালে মুম্বই থেকে রওনা হওয়ার পর প্রথমে লখনউতে পৌঁছন শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। লখনউতে তিনি বলেছেন, “আমরা যখন ২০১৮ সালে প্রথমবার এসেছিলাম, তখন আমরা বলেছিলাম ‘আগে মন্দির, তারপর সরকার’… আমি প্রার্থনা করব এবং আশীর্বাদ নেব… এই ভূমি রাজনৈতিক নয়, এটি ‘রাম রাজ্য’-র ভূমি।” সেখান থেকে তিনি যান উত্তর প্রদেশের অযোধ্যায়, পুজো দেন হনূমান গর্হি মন্দিরে। অযোধ্যার ইসকন মন্দিরে এদিন আরতিও করেছেন আদিত্য ঠাকরে।

তিনি এদিন বলেছেন, “এটি কোনও রাজনৈতিক সফর নয়, আস্থা ও বিশ্বাসের বিষয়। আমরা এখানে ভক্ত হয়ে এসেছি।” আদিত্য আরও বলেছেন, “মহারাষ্ট্রের ভক্তদের সুবিধার্থে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলবেন এবং অযোধ্যায় একটি মহারাষ্ট্র সদন তৈরির জন্য জায়গা চাইবেন।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top