News Flash

  • Home
  • প্রধান খবর
  • Satyendra Jain: উভয় পক্ষের সওয়াল-জবাব শুনল আদালত, ১৮ জুন সত্যেন্দ্র জৈনের জামিন নিয়ে রায়দান
Image

Satyendra Jain: উভয় পক্ষের সওয়াল-জবাব শুনল আদালত, ১৮ জুন সত্যেন্দ্র জৈনের জামিন নিয়ে রায়দান

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদনের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও প্রতিপক্ষ কৌঁসুলির সওয়াল-জবাব শুনল দিল্লির একটি বিশেষ আদালত। মঙ্গলবার সওয়াল-জবাব শোনার পর আগামী ১৮ জুন অবধি রায়দান সংরক্ষিত রেখেছে আদালত। আগামী ১৮ জুন, শনিবার সত্যেন্দ্র জৈনের জামিন নিয়ে রায়দান করবে আদালত।

২০১৭ সালের আগস্ট মাসে দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে সিবিআই-এর দায়ের করা একটি মামলার ভিত্তিতে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্টে (ইসিআইআর) গত ৩০ মে সত্যেন্দ্র জৈনকে ইডি গ্রেফতার করেছিল। জৈনের বিরুদ্ধে অন্তত চারটি কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। মঙ্গলবার বিশেষ আদালতের বিচারক গীতাঞ্জলি গোয়েলের কোর্টে সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদনের শুনানি হয়। ইডি-র হয়ে জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু, অপরদিকে সিনিয়র অ্যাডভোকেট এন হরিহরন সত্যেন্দ্র জৈনের প্রতিনিধিত্ব করেন। সওয়াল-জবাব শোনার পর আগামী ১৮ জুন অবধি রায়দান সংরক্ষিত রেখেছে আদালত।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top